1/3
অরডুইনো দিয়ে রোবট বানাই
In Stock৳220
মাত্র ৳200
আপনি সাশ্রয় করছেন ৯%
রোবটিক্স পরিচিতি
রোবটিক্স হচ্ছে একটি বিষ্ময়কর প্রকৌশলবিদ্যা যেখানে মেক্যানিক্যাল ইঞ্জিনীয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনীয়ারিং, কম্পিউটর সাইন্স, ইলেকট্রনিক্স ইঞ্জিনীয়ারিং, সেন্সর, বিভিন্ন একটুয়েটর (Actutors) এবং আরটিফিসিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক জ্ঞানকে একত্রে সন্নিবেশিত করা হয়। এটি একটি বিশেষ ক্ষেত্র যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত লাইফ ফর্ম (Life Form) তৈরীর জন্য প্রায় সকল ধরনের প্রকৌশলবিদ্যাকে ব্যবহার করতে হয়।
কিভাবে একটি রোবট কাজ করে, এর পিছনে কি প্রযুক্তি কাজ করে, আর কেনই বা আমদের রোবটের প্রয়োজন; এসকল প্রশ্ন অনেকের মনে প্রেরনা হিসাবে কাজ। এই লার্নিং কিটের উদ্দেশ্য হচ্ছে, রোবট নির্মানের মাধ্যমে পাঠককে রোবট সর্ম্পকে পরিষ্কার, সহজ ও বাস্তব ধারনা প্রদান করা। এই লার্নিং কিটে প্রদত্ত তথ্য সমূহ সরাসরি ইঞ্জিনীয়ারিং সর্ম্পকিত ছাত্রগন, রোবট বিষয়ে আগ্রহী সৃষ্টিশীল মনের ইঞ্জিনীয়ারগনের জন্য সহায়ক হবে।
রোবটের প্রকার
রোবটটি কিভাবে কাজ করছে তার উপর নির্ভর করে রোবটকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায়। যদি কোন রোবট বাইরের কোন কমান্ড বা নির্দেশনা ব্যাতিত শুধুমাত্র নিজের প্রোগামের উপর নির্ভর করে কাজ সম্পন্ন করতে পারে তবে তাকে বলা হয় অটোনমাস (Autonomous) রোবট। একে আবার দুইভাগে ভাগ করা যায় হার্ড অটোমেশন ও প্রোগামেবল অটমেশন। যদি কোন মেশিন সরাসরি সার্কিট বা মেক্যানিক্স ব্যবহার করে একই কাজ বারবার নির্ভুলভাবে সম্পন্ন করতে পারে তবে সেটি হার্ড অটোমেশন। এর উদাহরন হতে পারে সেলাই মেশিন, প্যাকেজিং মেশিন ইত্যাদি। কম্পিউটির আবিষ্কার হবার কারনে প্রোগামেবল অটোমেশন ব্যবহার করা সহজ হয়ে গেছে। যদি কোন মেশিন নির্দিষ্ট কোন শর্তসাপেক্ষে নিজস্ব সিদ্ধান্ত নিতে পারে তবে সেটি প্রোগামেবল অটোমেশন। যেমন কোন রোবট মঙ্গল্গ্রহে অবস্থানরত রোবট যেটি নিজেই পথ খুজে নিতে পারে, কোন বাধা বিপদ এড়িয়ে চলতে পারে, পাথরের স্যাম্পল সংগ্রহ করতে পারে ইত্যাদি।
যদি কোন রোবট সিদ্ধান্ত নেবার জন্য নিজস্ব প্রোগামের পাশাপাশি বাইরের কমান্ড বা নির্দেশনা গ্রহন করে তবে সেটি হবে সেমি অটোনোমাস রোবট (Semi Autonomous Robot)। যেমন কোন ড্রোন যেটি রিমোট কন্ট্রোল দ্বারা পরিচালিত হয়, কিন্তু এর চারপাশের অবস্থানরত পরিবেশ সর্ম্পকে পরিচালনাকারীকে অবহিত করে।
রোবটের ব্যবহার
বর্তমান বিশ্বে এমন খুব কম ক্ষেত্রই রয়েছে যেখানে রোবট ব্যবহার হচ্ছেনা এবং এর চাহিদা দিনকে দিন বেড়েই চলেছে। মহাশুন্য মিশন থেকে গাড়ি ওয়য়েল্ডিং, পেইন্টিং থেকে শুরু করে হসপিটালে রোগীকে সাহায্য করা; এমনকি বাসা বাড়িতেও রোবটের উল্লেখযোগ্য ব্যবহার হচ্ছে।
অরডুইনো রোবট কিট
অরডুইনো রোবট কিটে একটি ডিফারেন্সিয়াল ড্রাইভ রোবট নির্মানের সকল উপকরন সরবরাহ করা হয়েছে। সাথে সাথে রোবট নির্মানের প্রয়োজনীয় দিকনির্দেশনা, সফটওয়ার, প্রোগাম ইত্যাদি সংযুক্ত রয়েছে। প্রোগামের উপর নির্ভর করে রোবটটি,
- অটোনমাস নেভিগেশনে সামনে, পিছনে, ডানে, বামে চলতে ও ঘুরতে পারে।
- নিজের চারপাশের বাধার অবস্থান নির্নয় করতে পারে।
- নিজের চারপাশের বাধাকে এড়িয়ে চলতে পারে।
- এডজ (Edge) বা ঢাল চিহ্নিত করতে পারে এবং এড়িয়ে চলতে পারে।
- টেবিলের বা সমধর্মী সারফেসে চলতে পারে।
- টেবিলের বাধা সমূহ এড়িয়ে চলতে পারে এবং টেবিল থেকে পড়ে যায়না।
- আলো নির্নয়ক সেন্সরের সাহায্য আলো খুজতে পারে বা এড়িয়ে যেতে পারে।
- টেবিল গার্ড রোবট হিসাবে কাজ করতে পারে।
- লাইন ফলোয়ার রোবট হিসাবে কাজ করতে পারে।
- আলো ও শব্দ ব্যবহার করে নিজের বিভিন্ন অবস্থা সর্ম্পকে জানাতে পারে।
- বিভিন্ন নেভিগেশন এলগোরিদম পরীক্ষার জন্য উপযুক্ত প্লাটফর্ম।
অরডুইনো রোবট কিটের উপকরন সমূহ
ü রোবটের মেক্যানিক্যাল চেসিস
ü চেসিস ও উপকরন এসেম্বল করার নাট-বোল্ট
ü ড্রাইভ ডিসি মোটর – ২টি
ü ড্রাইভ চাকা – ২টি
ü কাষ্টার চাকা – ১টি
ü ব্যাটারী ৯ ভোল্ট – ২টি (সংযুক্ত নেই)
ü ব্যাটারী ক্লিপ – ২টি
ü সার্ভো মোটর – ১টি
ü আল্ট্রাসনিক সেন্সর – ১টি
ü ইনফ্রা – রে সেন্সর – ৬টি
ü অরডুইনো উনো R3 – ১টি
ü ব্রেডবোর্ড – ১টি
ü মেল টু মেল তার
ü মেল টু ফিমেল তার
ü মোটর কন্ট্রোলার – ১টি
ü ভোল্টেজ রেগুলেটর ৭৮০৫ – ১টি
ü এল.ই.ডি – ১০টি
ü আলোক সেন্সর – ১টি
ü শব্দ তৈরীর বাজার – ১টি
ü রেজিষ্টর ২২০ ওহম – ১০টি
ü রেজিষ্টর ৪.৭k ওহম – ১০টি
ü ক্যাপাসিটর – ০.১uf - ২টি
ü ক্যাপাসিটর – ১০০uf - ২টি
ü পুশ সুইচ – ৫টি
ü রিলে – ১টি
অরডুইনো রোবট কিটের সীমাবদ্ধতা
অরডুইনো রোবট কিট টি শুধুমাত্র শিক্ষামূলক কাজে ব্যবহারের জন্য নির্মান করা হয়েছে। যেহেতু এটি কখনোই প্রফেশনাল কাজে ব্যবহার উপযোগী প্রডাক্ট নয়; সেহেতু কিটে সংযুক্ত রোবটকে প্রফেশনাল কাজে ব্যবহার করা যাবেনা।
অরডুইনো রোবট কিট ব্যবহারের পূর্বশর্ত
অরডুইনো রোবট কিট কে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন রোবট বিষয়ে নতুন যেকোন পাঠক খুব সহজেই বিষয়বলী বুঝতে পারেন এবং রোবট নির্মান করতে পারেন। তবে কিটের পরিসর সীমাবদ্ধ রাখার জন্য ইলেকট্রনিক্স, প্রোগামিং ও অরডুইনো এর বেসিক বিষয় সর্ম্পকে আলোচনা করা হয়নি। যদিও এই লার্নিং কিটের রোবট নির্মানের জন্য প্রয়োজনীয় সকল ইলেকট্রনিক্স ও প্রোগামিং কোড সংযুক্ত করা হয়েছে এবং সাথে সাথে প্রোগামের কোন অংশ কি কাজ করে তা বিস্তারিত বর্ননা করা হয়েছে। তথাপি পাঠকের ইলেকট্রনিক্স, প্রোগামিং ও অরডুইনো সর্ম্পকিত পূর্ববর্তী ধারনা থাকলে, এই বইয়ের বিষয়বস্তু সহজে বুঝতে সমর্থ হবেন। ইলেকট্রনিক্স ও অরডুইনো সর্ম্পকিত অনেক ভালো বই বাজারে আছে এবং এদের যেকোন একটি থেকেই পাঠক প্রয়োজনীয় ধারনা সংগ্রহ করতে পারেন। সাথে সাথে ডাইনামিক পাবলিকেশন প্রকাশিত “বেসিক ইলেকট্রনিক্স লার্নিং কিট” এবং “অরডুইনো বেসিক লার্নিং কিট” সংগ্রহ করে প্রজেক্ট নির্মানের মাধ্যমে ইলেকট্রনিক্স ও অরডুইনোকে হাতে কলমে শিখতে পারবেন।
রোবটের মেক্যানিকাল অংশসমূহ
রোবট কিটের নিন্মলিখিত মেক্যানিক্যাল অংশ সমূহ রয়েছে।
ü রোবটের প্লাটফর্ম
ü মোটর কেসিং
ü সাইড স্কার্ট
ü রোবটের চাকা
ü কাষ্টার হুইল বেইজ
ü কাষ্টার হুইল
ü ব্রাশ বেইজ
ü এডজ সেন্সর এঙ্গেল
ü এডজ সেন্সর হোল্ডার
ü আল্ট্রাসনিক সেন্সর হোল্ডার
ü ব্যাটারী হোল্ডার
Author
STEM SCHOOL
Quantity
Tags:
Related products
